জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় থেকে ১০ম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ৪ ক্যাটাগরিতে মোট শূন্য পদ ৭টি। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ ২০২৬।

১. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সরকারি/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে কমপক্ষে ১৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)
২. পদের নাম: উপগ্রন্থাগারিক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সরকারি/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)
৩. পদের নাম: ফিজিওথেরাপিস্ট (পুরুষ)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত/অনুমোদিত হাসপাতাল/প্রতিষ্ঠানে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অধিকতর বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
৪. পদের নাম: সেকশন অফিসার (গ্রেড-১) (ছাত্রী হল)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সরকারি/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মকর্তা পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
৫. পদের নাম: সেকশন অফিসার (গ্রেড-২)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
৬. পদের নাম: স্টোরঅফিসার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো স্তরেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল
১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইনে দাখিলকৃত আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে।
আবেদন ফি
—১ নম্বর পদের জন্য আবেদন ফি ৬০০ টাকা।
—২ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৪০০ টাকা।
আবেদেনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২৬
বিশেষ নির্দেশনা: ৫ নম্বর পদে ১ ডিসেম্বর ২০২১ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।