জরুরি পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্রুনাই হাই কমিশনের আশ্বাস 

জরুরি পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাই কমিশন এবং বাংলাদেশী প্রতিষ্ঠান জি. মোস্তফা ট্রেড-এর মধ্যে গত ৪ মার্চ এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ঢাকাস্থ ব্রুনাই হাই কমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রুনাই দারুসসালামের সম্মানিত হাই কমিশনার হাজি হারিস বিন ওসমান এবং জি. মোস্তফা ট্রেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সৈয়দ মুস্তাকিম অংশগ্রহণ করেন। বৈঠকে প্রধানত যেকোনো জরুরি পরিস্থিতিতে কীভাবে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়িয়ে জ্বালানি তেলের একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য সরবরাহ চেইন তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় জ্বালানি আমদানি ও সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনা, লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পকারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গুরুত্ব উপলব্ধি করে এবং এ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে।

বৈঠক শেষে জি. মোস্তফা ট্রেড-এর সিইও জনাব সৈয়দ মুস্তাকিম বলেন, “ব্রুনাই একটি জ্বালানি সমৃদ্ধ দেশ এবং তাদের সাথে এই সহযোগিতামূলক আলোচনা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মাননীয় হাই কমিশনার মহোদয়ের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা আমাদেরকে আশাবাদী করেছে যে, এই উদ্যোগ উভয় দেশের জন্যই উপকারী হবে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *