ইরানের হা’ম’লা’য় কেঁপে উঠল উত্তর ইসরায়েল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ধেয়ে আসা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে জোর তৎপরতা চালানো হচ্ছে আকাশ প্রতিরক্ষা ইউনিট ও বিমান বাহিনীর পক্ষ থেকে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের এই পাল্টা হামলার জেরে পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। অনেক এলাকায় মানুষজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নাগরিকদের ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নিরাপত্তা নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইসরায়েলি বিমান বাহিনী সার্বক্ষণিক আকাশে টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে, হামলা শুরুর বিষয়টি ইরান এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান এই মুহূর্তে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইসরায়েলের হামলার পরপরই ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাদের এবারের জবাব হবে অত্যন্ত ভয়াবহ। মূলত সেই হুঁশিয়ারির পরই এই পাল্টা হামলা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *